চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার পাশাপাশি, মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে গেল ভারতে। মঙ্গলবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭৭৬ জনের মৃত্যু হয়েছিল। সংক্রমিত হয়েছিলেন ৭০ হাজার মানুষ। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ফের বেড়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১১৭৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৯৭,৪৯৭ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৫৭ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৮৬,৪২৮ জন। মঙ্গলবারের বুলেটিনে সুস্থতার সংখ্যা ছিল প্রায় ৮৫ হাজার। অর্থাৎ সুস্থতার সংখ্যাও বেড়েছে। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৫১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৮৩.৩৩ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার ৪৪১ জন। মোট আক্রান্তের ১৫.১১ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
করোনা ভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণে ব্যাপক হ্রাস হয়েছিল মঙ্গলবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৭০,৫৮৯ জন। সোমবারের তুলনায় ১২ হাজার মানুষ কম আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক মাস পর দৈনিক সংক্রমণ এতটা কম হল বলে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল আইসিএমআর। ৩ অগস্টের পর এদিনের মৃত্যু সংখ্যা কমে হয়েছিল ৭৭৬। কিন্তু গত ২৪ ঘন্টায় ১১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news