Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় তালিকায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৮০০, রাজ্যের নীরিখে ৫৭২ জন

কেন্দ্রীয় তালিকায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৮০০, রাজ্যের নীরিখে ৫৭২ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এদিন সকালে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, এ রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৭৯৫। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে নভেল করোনা ভাইরাসে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৭২ জন। মারা গিয়েছেন ৩৩ জন, সেরে উঠেছেন ১৩৯ জন। রাজ্য সরকারের তালিকায় মৃত ও সেরে ওঠাদের যোগ করলেও কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় আক্রান্তের সংখ্যা মিলছে না।

রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের তালিকায় ফারাক ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তালিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭৫৮। এদিনের আপডেটে দেখা যাচ্ছে, মৃতের সংখ্যাও ২২ থেকে ১১ বেড়ে হয়েছে ৩৩ জন। আপডেট আরও বলা হয়েছে, সংক্রমণকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৫ জন, যার জেরে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৩৯ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *