চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
‘এমন ভাবে কোয়ারান্টিনে (Quarentine) থাকুন যেন এর ওপর আপনার জীবন নির্ভর করছে। এতটুকু বিচ্যুতি আপনাকে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে।‘ ঠিক এভাবেই নিজের ভয়াবহ অসুখের অভিজ্ঞতা বর্ণণা করলেন ২৪ বছরের অ্যামি সিরকেল (Amy Shirkel)।করোনার থাবায় প্রাণ হারাচ্ছেন অজস্র মানুষ। সারা পৃথিবী জুড়ে টালমাটাল পরিস্থিতি। অ্যামি সিরাকেল সেইরকমই একটি ২২ বছরের মেয়ে যাঁর করোনা হয়েছে।
কীভাবে দিনগুলি কাটেছ কী ভাবেই বা যুদ্ধে জেতার চেষ্টা করছেন সেই সব বলে রোগশয্যা থেকেই ভয়ানক এই রোগ থেকে মানুষকে সচেতনভাবে বাঁচার উপায় বলেছেন তিনি। অ্যামি একটি টুইটে বলেন যে যে তিনি ইউরোপ থেকে একটি ট্যুর করে ফেরেন নিজের দেশে। প্রথম কয়েকটা দিন তাঁর সামান্য জ্বর, কাশি এবং মাথাব্যথা ছিল। লক্ষ্মণ দেখা দেওয়ার দ্বিতীয় দিন তাঁর যাবতীয় টেস্ট করা হয়।ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। দ্বিতীয় দিন শুরু হয় অসহ্য মাথাব্যথা আর বমি। চতুর্থবার ফের পরীক্ষায় যখন জানা যায় তিনি করোনা পজিটিভ তখন ভয় পেয় যান অ্যামি। প্রচণ্ড মাথাব্যথার সঙ্গে শুরু হয় নিশ্বাস নেওয়ার কষ্ট। অ্যামি বলেন যে এত কষ্ট হতে থাকে তাঁর যে ভেবেছিলেন এক ফোঁটা নিঃশ্বাস নিতে গেলে বুক ফেটে যাবে।
অ্যামি লিখেছেন যে তিনি ১২ দিন এই রোগে আক্রান্ত। এখনও করোনার সব লক্ষ্মণ তাঁর মধ্যে রয়েছে। এই রোগ মানুষকে নিঃসঙ্গ করে দেয়। চারিদিকে অদ্ভুত অমানবিকতা ভিড় করে। চিকিৎসকদের মতে অ্যামির লেখা সেই সব মানুষদের সচেতন করবে যাঁরা ভাবেন অল্প বয়স বলে অথবা কোনও শারীরিক সমস্যা না থাকলে করোনার হাত থেকে বেঁচে যাওয়া যেতে পারে। এই সময় এতটুকু অসতর্কতা যে কতটা ক্ষতিকারক হতে পারে অল্পবয়সীদের ক্ষেত্রেও সেটাই বোঝা যায় অ্যামির লেখা থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news