Breaking News
Home / TRENDING / গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৫০, সংখ্যা পৌঁছাল ২৭১

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৫০, সংখ্যা পৌঁছাল ২৭১

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল ভারতে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের সংখ্যা ২৭১। স্বাস্থ্য মন্ত্রকের দাবি শনিবার ৩৫ জন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানাল আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৭১ ছুঁয়েছে। এর মধে ১৫,৭০১ টি নমুনা ১৪,৮১১ জনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে ২৫৮ জনের মধ্যে ৩৯ জন বিদেশি। এর মধ্যে ১৭ জন এসেছেন ইতালি থেকে। ৩ জন ফিলিপাইনস থেকে দুইজন ইংলন্ড থেকে এবং কানাডা, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর থেকে একজন করে অসুস্থ।

দিল্লি, রাজস্থান, পাঞ্জাব এবং কর্ণাটকে একজন করে মারা গিয়েছেন। ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি অসুস্থ ৫২ জন। কেরালাতে ৪০ জন অসুস্থ। কর্ণাটকে ১৫ জন এব লাদাখে ১৩ জন অসুস্থ। তেলেঙ্গানায় ১৯ জন আক্রান্ত। হরিয়ানাতে ১৭ জন অসুস্থ এর মধ্যে ১৪ জন বিদেশি। তামিলনাড়ু অন্ধ্র এবং উত্তরাখণ্ডে তিন জন করে আক্রান্ত। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তিন জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। ২ জন পন্ডিচেরী, ছত্তিশগড় এবং চণ্ডীগড়েও এক জন করে আক্রান্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *