Breaking News
Home / TRENDING / করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে এই বৈঠক ডেকেছেন তিনি। ওইদিনই হওয়ার কথা ছিল রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক। জানা গিয়েছে, আপাতত রাজ্য মন্ত্রিসভার সেই বৈঠক বাতিল করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। তারপরই এই সর্বদলীয় বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুক্রবার একজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল৷ আজ, শনিবার ফের নতুন করে একজন আক্রান্তের সন্ধান মিলেছে। ওই তরুণী স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। তিনি হাবড়ার বাসিন্দা। এদিন গভীর রাতে তাঁর লালারস পরীক্ষা করতে বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। রাতেই রিপোর্ট আসে। সেখানে দেখা যায় ওই তরুণী করোনা পজিটিভ। আপাতত তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল তিন–এ। স্বাভাবিকভাবে করোনার কারণে এখন তীব্র আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এমত অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *