নীল রায়।
কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের পুলিশি গ্রেফতারের পরে পাশে দাঁড়িয়েছিল বিজেপি (BJP)। কিন্তু রবিবার পথ অবরোধের নামে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই (Locket Chatterji) ঘেরাও করল কংগ্রেস কর্মীরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুরে। এদিন সকালে দলের সংকল্প যাত্রা কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শ্রীরামপুর (Shreerampur) মোড়ে চলছিল কংগ্রেসের অবরোধ। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল যুব কংগ্রেস (Congress)। কিন্তু লকেটের গাড়ি আসছে দেখে আচমকাই তাঁকে ঘিরে ধরেন কংগ্রেস কর্মীরা। দিতে থাকেন বিজেপি বিরোধী স্লোগান।
বেশ কিছুক্ষণ বিক্ষোভের মধ্যেই কাটাতে হয় বিজেপি সংসদ লকেটকে। ঘটনাচক্রে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে (Sanmoy Banerjee) গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। সেই গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বিজেপি। এমনকি শনিবার তাঁর বাসভবনে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন রাজ্য বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। টুইট করে এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তৎসত্ত্বেও এমন ঘটনা অনভিপ্রেত বলেই মন্তব্য করেছে বিজেপি নেতৃত্ব। বিক্ষোভরত কর্মীদের সামাল দিতে হস্তক্ষেপ করতে পুলিশ প্রশাসনকে। পরে কংগ্রেসের বিক্ষোভরত কর্মীরা শান্ত হলে লকেট দলীয় কর্মসূচিতে যোগ দিতে রওনা হন।
তবে লকেটকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে হুগলি জেলা কংগ্রেস কর্মীদের নিজস্ব যুক্তি রয়েছে। তাদের কথায়, দিদিভাই ও মোদী ভাইয়ের যৌথ প্রচেষ্টায় দেশে কোণঠাসা হচ্ছে কংগ্রেস। তাই তারা বিজেপি সাংসদকে দেখে বিক্ষোভ দেখিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news