নিজস্ব সংবাদদাতা। ঝাড়খন্ডে (Jharkhand) সরকার গঠন নিশ্চিত হতেই উপমুখ্যমন্ত্রীর দাবি জানিয়ে রাখল কংগ্রেস। সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনা পর্ব যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে রঘুবর দাস সরকারের বিদায়। সবচেয়ে বড় দল হিসেবে আসন পেয়েও বিরোধী বেঞ্চে বসতে হবে গেরুয়া বিধায়কদের। আর বিজেপির (BJP) থেকে কিছুটা দূরে আটকে যাওয়া ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন (Hement Soren) হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু, ১৪টি আসন জিতে হেমন্ত সোরেনকে সমর্থন দেবে কংগ্রেস।
বিজেপিকে রুখতে কংগ্রেস যতই জেএমএমকে নিঃশর্ত সমর্থনের কথা বলুক না কেন ? তাদের প্রকৃত মনোবাসনার কথা জানিয়ে দিয়েছে তাঁরা। জয়ের গন্ধ পেতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খন্ডের প্রবীণ কংগ্রেস নেতা সুবোধকান্ত সহায় (Subodhkanta Sahay) দলের পক্ষে উপ-মুখ্যমন্ত্রিত্বের দাবিদার জানিয়ে দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, সহমতের ভিত্তিতে সরকারে অংশ নেবেন তাঁরা। তাই রাজনৈতিক মহলের মতে, হেমন্ত সোরেনের দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসা যে কাঁটার মুকুট হতে চলেছে, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।
তাছাড়া জোটের অন্যতম শরিক লালুপ্রসাদ যাদবের আরজেডি এখনও তাদের দাবি জানায়নি। জোটে লড়াইয়ে ক্ষেত্রে ৭টি আসন বরাদ্দ হয়েছিল তেজস্বী যাদবের আরজেডি-র (RJD) জন্য। সাতটির মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে তাঁরা। তাই তাঁরাও সরকারে ভালো মন্ত্রিত্ব দাবি করলেও অবাক হওয়ার কিছু নেই, বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news