নিজস্ব সংবাদদাতা :
বছরের শেষদিনে নলহাটি-১ ব্লকের বিজেপি সংখ্যলঘু সেলের সভাপতি নাসিরুল সেখের নেতৃত্বে ১৫০ জন বিজেপি কর্মীসহ নলহাটিতে কংগ্রেস জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক মিলটন রসিদ, নলহাটি-১ নং ব্লক কংগ্রেস সভাপতি মুরসালিম সেখ, জেলা কমিটির সদস্য হান্নান সেখ, বদিউদজামান, অ্যাডভোকেট নাজেম আলি প্রমুখ নেতৃবৃন্দ। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ঘড় ভেঙ্গে কংগ্রেস শক্তি বাড়ানোয় কংগ্রেসের কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news