দেবক বন্দ্যোপাধ্যায় ও নীল বণিক :
আর কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে এই রাজ্য থেকে এবার কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী কে হবেন! মীরা কুমার, আজহারউদ্দিন নাকি বঙ্গজ প্রদীপ ভট্টাচার্য!
তবে রাজ্য কংগ্রেস যে আবার তৃণমূলের লেজুড়ে পরিণত হল সে বিষয়ে আর সন্দেহ নেই রাজ্য কংগ্রেস নেতাদেরও। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে কংগ্রেস মীরা কুমারকে প্রার্থী করলে তিনি সমর্থন করবেন। হিসেব মতো রাজ্য কংগ্রেসের কোনও প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে অন্য কোনও দলের বিধায়কের সমর্থন লাগবে। কংগ্রেসের হাতে খাতায়কলমে আছে ছত্রিশ বিধায়ক। অর্থাৎ তৃণমূলের একজন বিধায়কের সমর্থন পেলেই কার্যসিদ্ধি। বিরোধী দলনেতা আবদুল মান্নান মীরা কুমারের নাম ঘোষণা করার পরেই মমতা জানিয়ে দিয়েছিলেন যে এই নামে তাঁর সমর্থন আছে।
প্রার্থীপদের আর এক দাবিদার প্রদীপ ভট্টাচার্য বুধবার জানিয়েছেন যে তাঁর সঙ্গে মমতার কথা হয়েছে। তিনি তাঁকে বলেছেন কংগ্রেস প্রার্থীকে সমর্থন করতে।
প্রদীপ বা অন্য কেউ প্রার্থী হলে মমতা সমর্থন করবেন কিনা বলে একটি প্রশ্ন অনেকে তুলছেন। তবে মমতার ঘনিষ্ঠ সূত্রের মতে সমর্থন করবেন মমতা। কারণ, সনিয়ার সঙ্গে তিনি এখন সম্পর্ক ভাল রেখেই চলবেন। বিরোধী জোটের যে-ছবি মমতা দেশ জুড়ে তুলে ধরতে চাইছেন সেই ছবিতে এখন কিছুতেই কালি ছেটাতে চাইবেন না তিনি। আর রাজ্য কংগ্রেসকে আর একবার নিজের কব্জায় পেতে পছন্দই করবেন তিনি। সামনের কয়েক বছর রাজ্য কংগ্রেস যদি আবার তৃণমূলের বর্ধিত কমিটি হয়ে থাকে, তাহলে তাঁর খারাপ লাগবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news