Breaking News
Home / TRENDING / ভ্যাকসিন প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন

ভ্যাকসিন প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোনও রাজনৈতিক দল ইস্তেহারে প্রতিশ্রুতি দিতেই পারে, যতক্ষণ না সেই প্রতিশ্রুতি সংবিধানবিরোধী হচ্ছে ততক্ষণ অবধি তা নির্বাচন বিধি লংঘন করে না। বিহার ভোটে বিজেপির বিনামূল্যে করোনা ভাইরাস ভ্যাকসিন (Coronavirus Vaccine) বিলির প্রতিশ্রুতির প্রসঙ্গে এমনটাই জানালো নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশনের এই মন্তব্যে গেরুয়া শিবিরের এই প্রতিশ্রুতি একেবারেই ক্লিনচিট পেয়ে গেল। যদিও এর আগের বছর লোকসভা নির্বাচনে কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্প নিয়ে এমন প্রশ্ন উঠেছিলো সেই ক্ষেত্রেও নির্বাচন কমিশন এই একই মন্তব্য করেছিলো। বিহারে নির্বাচনের ঠিক আগে নিজেদের নির্বাচনী ইস্তেহারে বড়োসড়ো চমক দিয়েছে বিজেপি (BJP) এই বলে যে তারা ক্ষমতায় ফিরলে প্রত্যেক বিহারবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে।

প্রসঙ্গত এক সমাজকর্মী সাকেত গোখলে বিজেপির এই প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি লংঘন করে কি না তা জানতে চেয়ে আরটিআই করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তরেই নির্বাচন কমিশন জানিয়েছে যে কোন রাজনৈতিক দল যে কোনো প্রতিশ্রুতি দিতেই পারে। এবং সেই প্রতিশ্রুতির যদি নির্বাচন প্রক্রিয়া অথবা সংবিধানকে লংঘন না করে তাহলে তাতে কমিশনের কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশনের এই ক্লিনচিট পাওয়ার পর কার্যতই কিছুটা স্বস্তি পেয়েছে গেরুয়া শিবির। যদিও তাদের এই প্রতিশ্রুতি বিহারের মানুষের মনে কতটা দাগ কেটেছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত এবারের বিহার ভোটের প্রধান ইস্যুই হলো কর্মসংস্থান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *