চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ, এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে আজ গোটা বিশ্ব। এই পূর্ণচন্দ্রের নাম দেওয়া হয়েছে ব্লু মুন। বিশ্বের সব জায়গা থেকেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। বিজ্ঞানীরা জানিয়েছিলেন অক্টোবর মাসে দুইবার পূর্ণচন্দ্রের দেখা মিলবে। এরমধ্যে ১ অক্টোবর এবং আজ ৩১ অক্টোবর আকাশে দেখা যাবে নীল চাঁদ।
রহস্যময় কিংবা কোন ভৌতিক গল্পের পটভূমির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ব্লু মুন (Blue Moon)।
আজ সেই ব্লু মুন রাত ৮টা বেজে ১৯ মিনিটে আকাশে দেখতে পাওয়া যাবে। মজার বিষয় হলো এই নীল চাঁদ বা ব্লু মুন পৃথিবীর বায়ুমণ্ডলের ধোয়া এবং ধূলিকণার উপস্থিতির কারণেই এই রূপে দেখতে পাওয়া যাবে। এই মাসের প্রথমে যে পূর্ণচন্দ্রটি দেখা যায় নাম দেওয়া হয়েছিল ‘হারভেস্ট মুন’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news