Breaking News
Home / TRENDING / পুরভোটের প্রস্তুতি : আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক জেলাশাসকদের

পুরভোটের প্রস্তুতি : আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক জেলাশাসকদের

নিজস্ব প্রতিনিধি।‌

পুরভোট নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্য নির্বাচন কমিশনার (Election Commission) সৌরভ দাস। বুধবার দুপুর ১টা নাগাদ এই বৈঠক শুরু হবে কমিশনের দপ্তরে। ভোট ঘোষণার আগে সম্ভবত এটাই জেলাশাসকদের সঙ্গে শেষ বৈঠক বলে মনে করা হচ্ছে। রাজ্যের ১০৭টি পুরসভায় ভোট থাকলেও, কলকাতা ও হাওড়া পুর নিগমের ঘটি প্রথমে করাতে চাইছে কমিশন। হাওড়া ও কলকাতার ছাড়া অন্য জেলাগুলোতেও ভোটের প্রস্তুতি কেমন রয়েছে। তাও জানতে চাইবেন সৌরভ দাস। ‌

উল্লেখ্য, রাজ্যের সমস্ত জেলার চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন হয়ে গেলেও, দক্ষিণ ২৪ পরগনা এখনও হয়নি বলেই জানা গিয়েছে। কলকাতা পুরসভার ভোট প্রক্রিয়া কিভাবে হবে সে বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে। কারণ ভোটগত ভাবে যাদবপুর ও বেহালা এখন দক্ষিণ ২৪ পরগনার অধীনেই রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় এখানে কিছুটা হলেও সমস্যায় পড়েছে কমিশন। তবে ভোট পরিকাঠামো তথা ভোটগ্রহণ ও গণনার প্রস্তুতি নিয়েই মূলত এদিন জেলাশাসকদের সঙ্গে আলোচনা হবে কমিশনের।

রাজ্য সরকার ইভিএমের বদলে ব্যালটে ভোট করার পক্ষপাতী। সূত্রের খবর, কমিশন ব্যালটেই পুরভোট করাবে বলে জানা যাচ্ছে। ব্যালটে ভোট করাতে জেলা প্রশাসন কতটা প্রস্তুত তাও খতিয়ে দেখা হবে দিনের বৈঠকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *