Breaking News
Home / TRENDING / বিজেপি কর্মীর খুনের ঘটনায় সরব দলমত নির্বিশেষে দিলীপ থেকে রবিন

বিজেপি কর্মীর খুনের ঘটনায় সরব দলমত নির্বিশেষে দিলীপ থেকে রবিন

নীল বণিক:

পুরুলিয়ার সুপুরডিহি গ্রামে বিজেপির তরুণ সদস্য ত্রিলোচন মাহাত-র খুনের ঘটনার নিন্দায় সরব বিজেপি-সহ রাজ্যের সমস্ত বিরোধী দল। এর পেছনে যে ভয় দেখানোর রাজনীতি কাজ করছে তা স্পষ্ট করে দিলেন দলমত নির্বিশেষে সকলেই।
দিলীপ ঘোষের অভিযোগ,
‘জঙ্গল মহলে তৃণমূল হারতেই শুরু হয়েছে শাসকের সন্ত্রাস। তৃণমূলের গুণ্ডাদের হাতে ফের দলের কর্মীকে প্রাণ দিতে হল!’ বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘পুরুলিয়ার বলরামপুর থানার সুপুরডিহি গ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই যুবক সক্রিয়ভাবে ভোটে বিজেপির হয়ে কাজ করেছিলেন।’
রাহুল সিনহা বলেন, ‘খুন করে বিজেপিকে রোখা যাবে না।’ রাহুলের বক্তব্য, ‘ভোটের ফল প্রকাশ হতেই পুরুলিয়ায় সন্ত্রাস শুরু হয়েছিল। শাসক দলের ক্যাডাররা সেই সন্ত্রাসের প্রকৃত রূপ তুলে ধরলেন।’
ত্রিলোচনকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, ‘মতের অমিল হলেই মারতে হবে! রাজ্যজুড়ে এখন এই ছবি তুলে ধরছেন তৃণমূলের বাহুবলীরা।’ সিপিএমের রবিন দেব বলেন, ‘কোন দলের লোক খুন হয়েছে সেটা বড় কথা না। দোষীদের গ্রেপ্তার করুক পুলিশ।’
উল্লেখ্য, সোমবার রাতে বছর সতেরোর ত্রিলোচনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শাসক দলের দুস্কৃতীরা। পরে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। তার টি সার্টের পিছনে কালো কালিতে লেখা ছিল, ১৮ বছরের কম বয়সে রাজনীতি করার জন্য খুন করা হল ত্রিলোচনকে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বলরামপুরে। দেহ আটকে বিক্ষোভ দেখায় বিজেপি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *