নীল বণিক:
পুরুলিয়ার বলরামপুরে ত্রিলোচন মাহাতোর মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানাল রাজ্য বিজেপি। দলের রাজ্য রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তিনি জানান, বামেদের দেখানো পথেই চলছে রাজ্যের শাসক দল। পুরুলিয়া দখল করতেই শাসক দল পরিকল্পিত সন্ত্রাস তৈরি করছে। কিন্তু কোনও কিছু করেই রাজ্যে বিজেপির জয়যাত্রা আটকাতে পারবে না বলে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। রাজ্য বিজেপি কখনই সন্ত্রাসে বিশ্বাসী নয়। তবে তৃণমূল বোমা ছুঁড়লে রাজ্য বিজেপি ফুল ছুঁড়বে না বলে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দেন। মঙ্গলবার ঝাড়গ্রামে বিজেপির কার্যালয়ে হামলা হয়েছে। রাজ্য বিজেপির নেতা সুব্রত চ্যাটার্জি আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন রাহুল সিংহ। তবে ঝাড়গ্রামে বিজেপি প্রতিরোধ করতেই শাসকদল পিছু হটেছে বলে জানান তিনি। এই একই কায়দায় সারা রাজ্য জুড়ে তৃণমূলের হামলার প্রতিরোধ গড়া হবে বলে জানান রাহুল সিংহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news