Breaking News
Home / TRENDING / শাসক হয়েও তৃণমূলে যাঁরা বদলাল নি, তাঁদেরই একজন ছিলেন তমোনাশ

শাসক হয়েও তৃণমূলে যাঁরা বদলাল নি, তাঁদেরই একজন ছিলেন তমোনাশ

জয়ন্ত চৌধুরী :

দুই দশক আগের সেই সময়টা। সাপ্তাহিক ছুটি ছাটা না থাকলে প্রায় প্রতিদিন দুপুর-বিকেল পেশাগত কারণে আমরা জড়ো হতাম কালীঘাটের,৩০,বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এর বাড়িতে। দৈনন্দিন যাতায়াতে খবর সংগ্রহের বাইরেও কিছু মানুষের সঙ্গে ব্যক্তিগত নৈকট্য তৈরি হয়েছিল। তাদের মধ্যে অন্যতম তমোনাশ ঘোষ। আমরা সংক্ষেপে তমা দা বলতাম। আজ নিজেকে যারপরনেই সংক্ষেপিত করে নিলো। বিরোধী থেকে শাসকে উন্নীত হলেও আমার সঙ্গে তমা দার দূরত্ব বাড়েনি ,বরং গত কয়েক বছরে পারস্পরিক সম্পর্ক অনেক নিবিড় হয়েছিল।


বুঝতাম ওর অনেক অব্যক্ত কথা, আমায় বলে হালকা হতে চাইছে। সাংবাদিকের কাছে বলার উদ্দেশ্য থাকে তা যাতে ইনিয়ে বিনিয়ে খবরে ছাপা হয়। তমা দা জানতো সম্পাদকীয় নীতির কারণেই তা মোটেই ছাপা হবে না। তবুও । বছর বাইশের সম্পর্ক, তাই হয়তো ভেতরের কথাগুলো বলে নিজেকে হালকা করতো তমা দা। আসলে রাজ্যে বদলের পরেও যারা / যাঁরা বদলায়নি/ বদলাননি তমা দা সেই অংশের মধ্য অগ্রগণ্য।

ওই বাড়িতেই পরিচয় ,শেখর ,আমার চেয়ে ছোট বয়েসে। সেও চলে গেছে অনেক দিন হলো। আরেক সদাব্যস্ত পরিচিত মুখ ছিলেন ,দিলীপ দা (মজুমদার) ,তিনিও প্রয়াত। গৌতম দা (বসু) দুর্ঘটনায় মারা গিয়েছিল। গত বছর মারা যায় সন্তোষ দা (মজুমদার), তমা দার দলীয় সতীর্থ ও ঘনিষ্ট বন্ধু।

আজ তমা দার প্রয়াণে এই হারিয়ে যাওয়া মুখ গুলো নানা স্মৃতি নিয়ে ফের ভেসে উঠলো।
#adieutamonashghosh

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *