Breaking News
Home / TRENDING / ৬০% বুথ স্পর্শকাতর, প্রথম দফার ভোটে বিরোধীদের নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ

৬০% বুথ স্পর্শকাতর, প্রথম দফার ভোটে বিরোধীদের নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ

ওয়েব ডেস্ক:

আলিপুরদুয়ার ও কোচবিহারে নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। বৃহস্পতিবার এই দুই কেন্দ্রে ভোট। দুই কেন্দ্রে বুথের সংখ্যা ৩৮৪৪ টি। তার মধ্যে ৫০-৬০% বুথ স্পর্শকাতর। আর এখানেই চিন্তা নির্বাচন কমিশনের। তবে প্রত্যেকটি স্পর্শকাতর বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও সব বুথে থাকছে সশস্ত্র পুলিশ বাহিনীও। অপরপক্ষে বুধবারই কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে যান উত্তরবঙ্গের এই দুই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে। সূত্রের খবর, তিনি আজই ফিরে আসছেন কলকাতায়।

এদিকে প্রথম দফায় দুটি আসনে ভোটগ্রহণে মোতায়েন করা হয়েছে ৮৩ কোম্পানি আধা সেনা। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ৭৯ কোম্পানি বাহিনী। বুধবার আরও ৪ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলে জানা গিয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে মোবাইল পেট্রোলিং-এর ব্যবস্থাও করা হয়েছে। সেই দায়িত্ব থাকছে কেন্দ্রীয় বাহিনীর কাঁধেই।

ভোটার, ভোটকর্মী ও জনপ্রতিনিধিদের নিরাপত্তার দিকটিকে যদিও কমিশন নিজের মতো করে গুরুত্ব দিচ্ছে তথাপি প্রথম দফার ভোটেও বিরোধীদের চিন্তা ‘শাসকের পুলিশ’ নিয়েই। যে ৪০% কেন্দ্রে রাজ্য পুলিশ থাকছে নিরাপত্তায় সেখানে শাসক দল তৃণমূল জুলুম চালাতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি সহ অধিকাংশ বিরোধী দল।

প্রসঙ্গত, বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ের কড়া চিঠি দেওয়ার পর কোচবিহারের পুলিশ সুপার বদল হয়েছে। সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিশ সুপার হয়েছেন অমিত সিং। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই দায়িত্ব নিচ্ছেন অমিত সিং। বিকেল ৫টার মধ্যে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই পরিবর্তনে কোনও প্রভাব পড়ে কিনা তা বোঝা যাবে আগামীকাল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *