Breaking News
Home / TRENDING / নবজোয়ার কর্মসূচিতে 2 হাজার কিলোমিটার সম্পূর্ন- প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

নবজোয়ার কর্মসূচিতে 2 হাজার কিলোমিটার সম্পূর্ন- প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ঘাসফুলের শিবিরে মাটি শক্ত করতে, নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’। গত বৃহস্পতিবারই ২ হাজার কিলোমিটার পথ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। টুইটে শুভেচ্ছা জানালেন তিনি, পালটা নেত্রীকেও ধন্যবাদ জানালেন অভিষেক।

মমতা টুইটে লেখেন, ‘‘অভিষেকের নেতৃত্বে জনসংযোগ যাত্রা মানুষের মন জিতেছে। ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যখন আমরা মানুষের আশীর্বাদ এবং জোরদার সমর্থনে অর্জিত মাইলফলক উদ্‌‌যাপন করি, তখন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের সংকল্প আরও সুদৃঢ় হয়। বাংলা সাফল্যের নতুন শিখরে পৌঁছবে।”

টানা ৬০ দিন ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, বিভিন্ন জায়গায় সভাও করছেন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা হবেন, এই নিয়ে ব্যালটে ভোটগ্রহণ পর্বও চলছে। মালদহে তার কর্মসূচিতে যোগদান করেন নেত্রী।

মুখ্যমন্ত্রীর এই টুইটের পর ধন্যবাদ জানান অভিষেক। মমতার আশীর্বাদই তার এবং গোটা দলের অনুপ্রেরণা বলেই টুইটে উল্লেখ করেন অভিষেক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *