Breaking News
Home / TRENDING / আন্তর্জাতিক মঞ্চে চাপে পড়ে বাংলাদেশকেও পাশে পেতে মরিয়া চিন

আন্তর্জাতিক মঞ্চে চাপে পড়ে বাংলাদেশকেও পাশে পেতে মরিয়া চিন

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা :

ভারতের ভূখণ্ড দখলে চিনের আগ্রাসন নিয়ে বিশ্ব মঞ্চে সমালোচিত হচ্ছে শিং জিনপিং সরকার (Xi Jinping)। সেই চাপে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে পাশে পেতে কৌশলী চাল দিল বেজিং। বাংলাদেশের (Bangladesh) আরও ৫,১৬১ পণ্য শুল্ক মুক্ত করল চিন। আগামী ১ জুলাই থেকে নতুন সুবিধা কার্যকর হবে বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশে শুল্কমুক্ত সুবিধা দিল চিন। আগে থেকেই এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) এর আওতায় ৩ হাজার ৯৫ টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে বাংলাদেশ। সব মিলিয়ে ৮২৫৬ পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিল চিনা সরকার।

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে নতুন এ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ করে চিন সরকারকে চিঠি দেওয়া হয়। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে।

লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় ভারতের সেনাবাহিনীর সঙ্গে সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে পিপলস লিবারেশন আর্মি। সেই যুদ্ধে কুড়ি জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। হতাহত হয়েছে পিপলস লিবারেশন আর্মির পক্ষেও। বৃহস্পতিবার মার্কিন (USA) সিনেটে ভারতের পক্ষ নিয়ে চিনকে তুলোধোনা করেছে সেনেটর মেজরিটি লিডার মিচ ম্যাককোনেল বলেন, “১৯৬২ সালের পর ভারত ও চিনের মধ্যে সবথেকে বড় সংঘর্ষের প্রধান কারণ হল জমি। ভারতের এলাকা দখলের জন্যই নিজেরা এগিয়ে এসে সংঘর্ষ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি।” তিনিআরও বলেন, “আমেরিকা ও তার সহযোগী দেশগুলির সামনে এই মুহূর্তে সবথেকে বড় শত্রুর নাম হল চিন। তারা চাইছে ধীরে ধীরে এভাবেই আগ্রাসন নীতি নিয়ে নিজেদের দেশের সীমানা বিস্তার করতে।”

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বেজিংয়ে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করতে বাধ্য হয়েছে চিন। বাতিল করতে হয়েছে ১২৩৫টি উড়ান। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রথম থেকেই সারা বিশ্বে নিন্দিত হয়েছে চিন। এমতাবস্থায় চাপ কাটাতে ভারতের সঙ্গে সীমান্ত যুদ্ধে করে চিনে মেকি জাতীয়তাবাদের ধুয়ো তুলতে চাইছে শিং জিনপিং সরকার। পাশাপাশি, ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালকে মানচিত্র বিতর্ক নিয়ে উস্কে দিতে চাইছে তারা। আর কৌশলী পদক্ষেপ হিসেবে বাংলাদেশকে পণ্য শুল্ক মুক্ত করে নিজেদের শিবিরে টানতে উদ্যোগী হয়েছে চিনা সরকার (China Govt.)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *