চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ওষুধে চিনের একচেটিয়া বাজারের বিকল্প হিসাবে বিশ্ববাজারে উঠে আসার পরিকল্পনা করছে ভারত।এর জন্য ইতিমধ্যেই স্থানীয় স্তরে ওষুধ উৎপাদনে জোর দেওয়া হয়েছে। যে সম্ত অতি প্রয়োজনীয় ওষুধের কাঁচামাল চিন থেকে আসত সেই সব ক্ষেত্রগুলি চিহ্নিত করে দেশীয় উৎপাদকদের সাহায্য করার কথা ভাবা হচ্ছে উৎপাদন বাড়ানোর জন্য। করোনাভাইরাসের মারে সব দেশের সঙ্গে সঙ্গে আক্রান্ত এই অসুখের উৎপত্তিস্থল চিনও। কাঁচামাল এবং প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় পৃথিবীর বৃহত্তম জেনেরিক ওষুধের বাজার ভারতও পড়েছে চূড়ান্ত অসুবিধায়।ভারত মোটামুটি ৭০ শতাংশ ওষুধ এবং আনুষসঙ্গিক চিন থেকে আমদানি করে যা ওষুধ তৈরিতে সাহায্য করে। এর মধ্যে শুধু হুবেই থেকেই আসে প্রচুর সরবরাহ যেখানে করোনা প্রথম শুরু হয়েছিল।
৩৭৩ টি অতি প্রয়োজনীয় ওষুধের মধ্যে ২০০ টি আসে অ্যাকটিভ ফার্মাসিটিক্যালস ইনগ্রিডিয়ান্স অর্থাৎ এপিআই হিসাবে চিন থেকে আসে। এই অবস্থায় যদি ভারতের আভ্যন্তরীণ বাজার ঘুরে দাঁড়ায় তাহলে ওষুধ বিক্রি এবং তৈরির জন্য তাকে অন্য দেশের মুখাপেক্ষী হতে হবে না। ১৪০ কোটি টাকার ফান্ড গত মাসে ওষুধ তৈরির জন্য তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন কিছু ওষুধের তালিকাও তৈরি হয়েছে যার মধ্যে রয়েছে প্যারাসিটামল, পেনিসিলিন এবং সিপ্রফ্লক্সিনের মত কিছি জীবনদায়ী ওষুধ। সেই সঙ্গে বন্ধ হতে বসা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স এবং ড্রাগস ফার্মাসিটিক্যালস এর মত কিছু সংস্থাকেও চাঙ্গা করার কাজ শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news