Breaking News
Home / TRENDING / লাদাখে ভারতীয় সেনার নির্মাণ কার্যের জন্য ক্ষোভ প্রকাশ চিনের

লাদাখে ভারতীয় সেনার নির্মাণ কার্যের জন্য ক্ষোভ প্রকাশ চিনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারত-চিন সম্পর্কের (Indo-China Relationship) তিক্ততা এখন বেশ চরমে, আর সেই সময়েই লাদাখে নতুন সেতুর উদ্বোধন নিয়ে মুখ খুললো চিন। প্রসঙ্গত সীমান্তে মোট ৪৪টি নতুন সেতুর উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh। আর এই কারনেই ইউনিয়ান টেরিটরিতে বেআইনি ভাবে পরিকাঠামো বাড়াচ্ছে ভারত এই অভিযোগ করে বসেছে চিন। শুধু তাই নয় লাদাখের এই নতুন সেতু গুলির নির্মাণে একদম খুশি নয় চিন। চিন জানিয়েছে এই সেতু গুলি সম্পূর্ণ বেআইনি তাই এগুলিকে মান্যতা দেবে না তারা। এ প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন সীমান্ত এলাকায় ভারতের এই পরিকাঠামো বৃদ্ধির ফলে দু দেশের মধ্যেই সম্পর্ক খারাপ হচ্ছে। ইতিমধ্যেই একাধিক সেতু বানিয়ে ফেলেছে ভারত সীমান্ত এলাকায় যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে ইতিমধ্যেই।তাই দুই দেশে এমন কিছু যাতে না করে যার ফলে ভবিষ্যতে এই সম্পর্ক আরো খারাপ হয়।

লিজিয়ান জানিয়েছেন “সীমান্ত এলাকায় ভারতের এই কাজের ফলে উত্তেজনা আরও বাড়ছে। আমরা ভারতের কাছে আবেদন জানাচ্ছি আমাদের চিন্তার দিকটা খতিয়ে দেখে এই ধরনের কোনও পদক্ষেপ থেকে বিরত থাকা। কারণ না হলে সীমান্ত উত্তেজনা বাড়তে পারে। সেটা দু’দেশের পক্ষেই ক্ষতিকারক। দুই দেশেরই উচিত এই ধরনের কাজ থেকে বিরত থাকা।”
ইতিমধ্যেই দুই দেশের সেনাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছিল গত সোমবার। প্রায় ১১ ঘন্টা ধরে এই বৈঠক হয়। এই নিয়ে দুই দেশের মধ্যে মোট ৭বার বৈঠক করা হলো। আর এতগুলি বৈঠকের পরও সমস্যার কোন সমাধান সূত্র জানা যায়নি। তবে যৌথ বিবৃতিতে দুই দেশের তরফ থেকেই জানানো হয়েছে সীমান্তের এই সমস্যা মেটাতে আগ্রহী হয়েছে দুই দেশই। তবে এরই মাঝে সীমান্ত নিয়ে চিনের এই আক্রমণ চিন্তার ভাঁজ ফেলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *