Breaking News
Home / TRENDING / কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার বেআইনি, মুক্তি পেয়েই হুঙ্কার মেহবুবা মুফতির

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার বেআইনি, মুক্তি পেয়েই হুঙ্কার মেহবুবা মুফতির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

”কাশ্মীরের ৩৭০ ধারা (Article 370) প্রত্যাহার বেআইনি। এর বিরুদ্ধে লড়াই চলবেই।” এমনটাই বললেন মেহেবুবা মুফতি (Mehbooba Mufti)। মঙ্গলবার রাতে মুক্তির পরেই শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি অডিও বার্তা প্রকাশ করেছেন পিডিপি নেত্রী। যাতে মেহেবুবা বলছেন,”এক বছর পর বেআইনি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে খানিকটা স্বস্তি পেলাম। এতদিন ওই কালো দিনে নেওয়া কালো সিদ্ধান্ত (৩৭০ ধারা বাতিল) সবসময় আমাকে কষ্ট দিয়েছে। আর আমার বিশ্বাস কাশ্মীরের সব মানুষেরই সেটা মনে হয়েছে। সরকারের এই অত্যাচার বেশিরভাগ মানুষই সহ্য করবে না। কাশ্মীরের মানুষ একত্রিত হয়ে এই লড়াইয়ে শামিল হবে। এই একটা ইস্যুর জন্য হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতেই হবে।”

বন্দিদশা অনেকটা কাছাকাছি এনে দিয়েছে মেহেবুবা মুফতি এবং আবদুল্লাহদের। মেহেবুবার মুক্তির খবরে তাই সন্তোষ প্রকাশ করেছেন ওমর আবদুল্লাহও (Omar Abdullah)। টুইটে বললেন,”মুফতি সাহিবা মুক্তি পাওয়ায় আমি খুশি। দীর্ঘদিন ধরে ওঁর এই বন্দিদশা গণতন্ত্রের মূল ভাবধারার বিরোধী ছিল। মুফতি সাহিবাকে স্বাগত জানাই।” উল্লেখ্য, গতবছর কাশ্মীরের (Kashmir) বিশেষ মর্যাদা প্রত্যাহার করার করার ঠিক আগে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে সরকার। পরে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়। কিছুদিন আগে আবদুল্লাহরা মুক্তি পেলেও গতকাল অবধি বন্দি ছিলেন মুফতি। গতকাল রাতেই তাঁকে মুক্তি দিয়েছে কাশ্মীর প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *