ওয়েব ডেস্ক
চিন থেকে ভারতে জিনিসপত্র আসা নতুন নয়। তবে, এবারে চিন থেকে আসা জিনিস দেখে হতবাক সবাই। শুধু হতবাক বললে ভুল হবে ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ভারতের তেরঙ্গা লাগানো বাক্সের ভেতর থেকে বের হল জুতো। উত্তরাখণ্ডের আলমোড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ল স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বিষেণ বরা নামে এক ব্যবসায়ীর কাছে বৃহস্পতিবার এই জুতোর বাক্সগুলি আসে। সেগুলি দেখে দেখেই তিনি পুলিশে খবর দেন। খবর পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে রূদ্রপুরের এক ব্যবসায়ীকেও জেরা করা হয় বলে জানান, উধম সিংহ নগরের সিনিয়র পুলিশ সুপার সদানন্দ দাতে। জেরায় ওই ব্যবসায়ী দাবি করেন যে, দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ওই জুতো গুলো আনা হয়েছিল। তবে, সেগুলি ঠিক কোথা থেকে এসেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, নয়াদিল্লির ওই ব্যবসায়ীকে এবারে জেরা করতে পারে পুলিশ। আলমোড়ার সিনিয়র পুলিশ সুপার পি রেণুকা দেবী ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছে, এভাবে দেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। অপরদিকে, প্রশাসনকে জাতীয় পতাকার অপমানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন আলমোড়া জেলার বিজেপি সভাপতি ললিত লাটওয়াল। শুধু তাই নয় এটা একটা বড় চক্রান্ত বলেও মনে করছেন তিনি। তবে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের নতুন করে বিতর্ক শুরু হয়। এমনিতেই ডোকালাম সীমান্ত নিয়ে চিন-ভারত সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। তবে, উত্তরপ্রদেশের এই ঘটনার পর আবারও চিন-ভারত সম্পর্কে নতুন করে বিতর্কের সৃষ্টি হল।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news