Breaking News
Home / TRENDING / চিদাম্বরমের গ্রেফতারিতে দুশ্চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

চিদাম্বরমের গ্রেফতারিতে দুশ্চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়।

চিদম্বরমের গ্রেফতারির ঘটনা খুবই হতাশাজনক! এভাবেই প্রাক্তন অর্থমন্ত্রীর সিবিআইয়ের হাতে গ্রেফতারীর ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা সফর শেষে দীঘা থেকে কলকাতা ফেরার পথে হেলিপ্যাডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আইনের দিকটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। কিন্তু এটা মনে রাখতে হবে চিদম্বরম একজন বর্ষীয়ান রাজনীতিক। দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যে ভাবে তাঁকে গ্রেফতার করা হল, তা খুবই হতাশাজনক। তা বাজে এবং দুঃখজনকও বটে ”। তিনি আরও বলেন, “সবাইকেই মনে রাখতে হবে আমাদের দেশে চারটি স্তম্ভ রয়েছে। প্রথমটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দ্বিতীয়টি নির্বাচন কমিশন, তৃতীয়টি মিডিয়া এবং চতুর্থটি বিচার ব্যবস্থা। কিন্তু বাংলায় গণতন্ত্র আজ কাঁদছে। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলা যায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে”।

মুখ্যমন্ত্রী বলেন, “এক শ্রেণির সংবাদমাধ্যম একেবারেই বিজেপি-র মুখপাত্র হয়ে গিয়েছে। বিজেপি যা ভিডিও করে পাঠাচ্ছে সেটাই তারা দেখাচ্ছে। “চ্যানেলগুলো হয়ে গিয়েছে বিজেপি-র রাজনৈতিক প্যানেল”। ঘটনাচক্রে, পি. চিদাম্বরমের গ্রেফতারের পর বিরোধী রাজনৈতিক শিবিরে “থরহরি কম্প” অবস্থা। এরই মাঝে এমএনএস প্রধান রাজ ঠাকরেকেও সিবিআই তলব করেছে। তাই বিরোধী রাজনৈতিক দলগুলি ঘোর দুশ্চিন্তায়। এর মধ্যে রয়েছে তৃণমূলও। ইতিমধ্যেই তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, তমোনাশ ঘোষ,ডেরেক ও’ব্রায়েনকে জেরা করেছে সিবিআই। তাই বার্তা স্পস্ট হয়ে গিয়েছে যে সারধা ও রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত আবারও গতি পাচ্ছে। এদিন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ধরা পড়েছে চরম উৎকণ্ঠা !

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *