Breaking News
Home / TRENDING / জনপ্রিয় টিভি শো’র নামে প্রতারিত ছাত্রী

জনপ্রিয় টিভি শো’র নামে প্রতারিত ছাত্রী

সোনারপুরঃ
জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা করোরপতি’র নাম করে এক কলেজ ছাত্রীকে প্রতারণার অভিযোগ উঠল সোনারপুরে। সোনারপুর থানার রাধাবল্লভ পুরের বাসিন্দা জয়শ্রী দলুই নামে ঐ কলেজ ছাত্রীকে পঁচিশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার জেতার লোভ দেখিয়ে ত্রিশ হাজার একশো টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ । কয়েক দিন আগে জয়শ্রী দলুই পঁচিশ লক্ষ টাকা জিতেছেন বলে তার মোবাইল ফোনে একটি মেসেজ আসে। বিশ্বাস অর্জনের জন্য সেই শো-এর ভুয়ো ভিডিও তৈরি করে তা পাঠানো হয় ঐ ছাত্রীর মোবাইল ফোনে। বৃহস্পতিবার তার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানানো হয় সে ২৫ লক্ষ টাকা পুরস্কার জিতেছে। তবে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্সের জন্য বারুইপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে ৮ হাজার ১০০ টাকা পাঠাতে হবে। আর এই টাকা জমা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই জেতা ২৫ লক্ষ টাকার পুরস্কার তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বলে জানানো হয়। সেইমত ঐ ছাত্রী বৃহস্পতিবারই ঐ ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দেন। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলেও কোনও টাকা তার অ্যাকাউন্টে না ঢোকায় সে আবারও ফোন করে সেই নির্দিষ্ট নম্বরে। তখন তাকে বলা হয় চেক লিস্টে সাইন করার জন্য আরও ২২ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। আর এই টাকা দিলেই সঙ্গে সঙ্গে পুরস্কারের সমস্ত টাকা সে পেয়ে যাবে। তড়িঘড়ি ঐ টাকা ধার দেনা করে জোগাড় করে ঐ নির্দিষ্ট একাউন্টে জমা দিলেও কোনওরকম কোন টাকা ঐ ছাত্রী তার অ্যাকাউন্টে ফেরত পাননি। এই ঘটনার পর আবারও ফোনে যোগাযোগ করা হলে প্রতারর বলে পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করা হলেও সেই টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে না। এরজন্য ২৭ হাজার ২০০ টাকা পাঠাতে হবে। এই টাকা দিয়ে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে তাতেই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে। আর তখনই সন্দেহ হয় ঐ কলেজ ছাত্রীর। বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। এরপর বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন জয়শ্রী দলুই। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *