ওয়েব ডেস্ক:
রায়পুর: এত বড় ধাক্কা যে আসবে তা কংগ্রেসের শীর্ষনেতারাও হয়তো আশা করেননি। কে ভেবেছিল বিধানসভা ভোটের বিজেপিতে যোগ দেবেন ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি রামদয়াল। শুধু কং সভাপতিই নন, পালি-তানাখার বিধায়কও তিনি। ভোটের আগে রামদয়ালের দলবদল অবশ্যই বড় ধাক্কা কংগ্রেসের জন্য। বিজেপি সভাপতি অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন দলত্যাগী প্রদেশ সভাপতি।
ইতিমধ্যে ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এমত অবস্থায় খোদ রাজ্য প্রদেশ সভাপতির বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের জন্য অতি খারাপ বিজ্ঞাপন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাজ্য কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
এই মুহূর্তে ছত্তিশগড়েই রয়েছেন বিজেপির সর্বভারতীয় অমিত শাহ। বুথস্তরের কর্মীদের মনোবল বাড়াতে কাজ করছেন তিনি। দলবদল প্রসঙ্গে বলেছেন, মানুষ মোদী সরকারের উন্নয়নের সঙ্গে থাকতে চায়। সেই কারণেই এই দলবদল। পাশাপাশি রামদয়াল বলেন, যে কোনও ভাবেই হোক ছত্তিশগড়ে রাজ্যে বিজেপিকে আনা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news