চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর (Rajiv Gandhi) জন্মদিনে পশ্চিমবঙ্গে করা লোকদের কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্ত প্রসঙ্গে ক্ষোভ ফুঁসছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress)। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে লকডাউনের নতুন নির্ঘণ্ট ঘোষণা করে রাজ্য সরকার। নবান্ন (Nabanna) থেকে জানিয়ে দেওয়া হয়, ৫ ও ৮ অগস্ট পূর্ব ঘোষণা মতোই লকডাউন (Lockdown) থাকবে। কিন্তু ১৬, ১৭, ২৩, ২৪ তারিখের পরিবর্তে ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ আগস্ট লকডাউন থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনের আগের তালিকা প্রকাশের পরেই বিভিন্ন মহল থেকে প্রশাসনিক স্তরে প্রচুর আবেদন এসেছে। সেই আবেদনগুলি বিবেচনার পরেই লকডাউনের দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই লকডাউনের দিন বদল করা হচ্ছে। কিন্তু রাজীব গাঁধীর জন্মদিনে রাজ্য সরকারের লকডাউনের সিদ্ধান্ত মানতে নারাজ কংগ্রেস।
মঙ্গলবার সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হয়েছে কলকাতা জেলা ছাত্র পরিষদ। বিবৃতিতে কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গন জানিয়েছেন, যে রাজীব গান্ধীর স্নেহধন্যা হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান। সেই মহান নেতার জন্মদিনে লকডাউন ডেকে একেবারেই ঠিক কাজ করেননি তিনি। রাজ্য সরকার অবিলম্বে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক। তাহলে কলকাতা জেলা ছাত্র পরিষদ আগামী কুড়ি তারিখ লকডাউনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানাবে। এই ছাত্রনেতা বলেছেন, “আমরা রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিচ্ছি। আমাদের দাবি মেনে রাজীব গাঁধীর লকডাউন প্রত্যাহার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news