Breaking News
Home / TRENDING / নির্দিষ্ট সময়ে চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-২

নির্দিষ্ট সময়ে চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-২

ওয়েব ডেস্কঃ
এবার চাঁদের মাটিতেই পা রাখতে চলেছে চন্দ্রযান-২। মঙ্গলবার গভীর রাতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে পড়েছে চন্দ্রযান-২। এবার লক্ষ্য চাঁদের মাটিতে পা রাখা। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে সাফল্যের সাথেই পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করতে পেরেছে চন্দ্রযান-২।

জানা যাচ্ছে, ট্রান্স লুনার ইনসারর্শন অনুযায়ীই রাত্রি ২টো ২১ মিনিটে সফলভাবে কাজ করেছে চন্দ্রযান-২। উপগ্রহটি চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। চাঁদের কক্ষপথে একটি উপগ্রহ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২০ অগস্টের মধ্যে চন্দ্রযান-‌২ চাঁদের খুব কাছে পৌঁছে যাবে।

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখার কথা চন্দ্রযানের। গত ২২ জুলাই শ্রীহরিকোটার উপগ্রহ উত্ক্ষেেপন কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। এই মিশনের জন্য ভারত খরচ করেছে ১ হাজার কোটি টাকা। ভারতের এই চন্দ্র অভিযানের বিশেষত্ব হল এটি প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *