Breaking News
Home / TRENDING / চামলিং-এর সঙ্গে বৈঠক, নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

চামলিং-এর সঙ্গে বৈঠক, নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ঈষাণিকা ভোরাই, দার্জিলিঙ :

গত বছর জুন মাসে যখন পাহাড় অশান্ত হয়ে উঠেছিল সেই সময় গোর্খাল্যান্ড দাবির সমর্থনে বিমল গুরুং-দের পাশে দাঁড়িয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। সরাসরি এ রাজ্যের এক্তিয়ারে মাথা গলিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন তিনি। ঠিক এক মাস আগে দার্জিলিয়ের চৌরাস্তায় জেলা পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সেই চামলিংকেই এক হাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেছিলেন, “দার্জিলিয়ে অশান্তি ছড়ানোর জন্য চেষ্টা করছে সিকিম সরকার।” মমতার সেই বক্তব‍্যের পর তিক্ত হয়ে উঠেছিল দু রাজ‍্যের সম্পর্ক। তারপর এই একমাস সময়ে ক্রমশ ছন্দে ফিরছে পাহাড়। আর এই সময় সেই পাহাড়ের বুকে দাঁড়িয়েই আবার বোমা ফাটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পাহাড়ের শিল্প সম্মেলনের সমাপ্তি ভাষনের সময় তিনি জানিয়ে দিলেন,” আগামী ১৬ মার্চ সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরকন্যায় বৈঠক করবেন তিনি।” পাহাড়ের তৃণমূল নেতৃত্ব এই বৈঠকে দিদির জয়ই দেখতে পাচ্ছেন। তবে পাশাপাশি, পাহাড় বিষয়ে অভিজ্ঞ রাজনৈতিক মহল অবশ্য এই বৈঠকের পেছনে দুই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বাধ্যবাধকতাই দেখছেন। দার্জিলিং অশান্ত হলে সমস্যা সিকিমেরও। তাই দার্জিলিং শান্ত থাকাটা তাদের কাছে অনেকবেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি, দার্জিলিং শান্ত থাকলে লাভ মমতারও। এখন দেখার ১৬ তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চামলিংকে দার্জিলিং পাহাড় থেকে দূরে থাকার বিষয়ে রাজি করাতে পারেন কিনা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *