Breaking News
Home / TRENDING / সেঞ্চুরির হ্যাট্রিক মমতার! জানতে শুধু একটা ক্লিক

সেঞ্চুরির হ্যাট্রিক মমতার! জানতে শুধু একটা ক্লিক

নিজস্ব প্রতিনিধি :

এই নিয়ে পরপর ৩ বার ১০০ দিনের কাজে দেশে সেরার শিরোপা ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ। শুক্রবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৭-১৮ অর্থবর্ষে ১০০ দিনের কাজে দেশের সেরা জেলা ও গ্রাম পঞ্চায়েতের নাম ঘোষণা করেছে। গত দুই বছরের মতো এবারও ১০০ দিনের কাজে দেশের সেরা জেলার তকমা ছিনিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ। ১০০ দিনের কাজের মধ্য দিয়ে সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের মানোন্নয়নের ক্ষেত্রে দেশের সেরা দুটি জেলা হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান ও কোচবিহার জেলা। পাশাপাশি শিলিগুড়ির নক্সালবাড়ি ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এই কাজে দেশের সেরা গ্রাম পঞ্চায়েতের শিরোপা ছিনিয়ে নিয়েছে। প্রসঙ্গত: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে ২০১৭-১৮ অর্থবছরের জন্য পশ্চিমবঙ্গের জন‍্য ১০০ দিনের কাজের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তা হলো ২১ কোটি শ্রম দিবস। সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে এই অর্থবর্ষে রাজ্য প্রায় ৩১ কোটি ২৫ লক্ষ্য শ্রমদিবস সৃষ্টি করেছে। এক্ষেত্রেও দেশের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি এবারই প্রথম চালু হওয়া জল সংরক্ষণে রাজ্য সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মূলত মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত ‘জল ধরো,জল ভরো’ কর্মসূচির কারণে এই পুরস্কার রাজ্যের ঘরে এলো বলে মনে করছেন অনেকে। শুধুমাত্র ১০০ দিনের কাজের ক্ষেত্রে সাত সাতটি পুরস্কার ছিনিয়ে নিল রাজ্য সরকার। আগামী ১১ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্য সরকারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যতই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করুন না কেন, সঠিক পারফর্ম করলে, মানুষের জন‍্য কাজ করলে, কেন্দ্রীয় সরকার যে তার স্বীকৃতি দিতে পিছপা হবে না এই পুরস্কার তারই প্রমাণ। এমনটাও মনে করছেন শীর্ষ কর্তাদের অনেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *