নিজস্ব সংবাদদাতা
বন্যা বিধ্বস্ত কেরলে এবার মারণ রোগের প্রকোপ দেখা দিয়েছে । গত এক মাসে জলবাহিত রোগ লেপটোস্পিরোসিসে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে । এরমধ্যে ৯জনের মৃত্যু গত সপ্তাহেই রেকর্ড করা হয়েছে। এই রোগ কেরলে যাতে মহামারির আকারে না ছড়ায় সেজন্য অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে আরও ওষুধ চেয়ে পাঠিয়েছে কেরল সরকার । বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেপটোস্পিরোসিস এমন একটি জলবাহিত অসুখ যা পশুর থেকে মানুষের মধ্যে ছডায়। এই রোগে অসুস্থ কোনও পশুর মল বা মূত্র পানীয় জলে মিশে গেলে এবং সেই অশুদ্ধ জল পান করলে এই অসুখ হতে পারে । কিডনি ও লিভারের অসুখে আক্রান্ত রোগীদের এই রোগের প্রকোপে পড়ার সম্ভাবনা সবথেকে বেশী। জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, পেট ব্যথা এই রোগের উপসর্গ। কোঝিকোড়, পলক্কর, ত্রিচূর, মল্লপূরম ও এর্ণাকূলম জেলা থেকে গত তিনদিনে অন্তত ৩০০ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news