নীল বণিক
রামনবমীর হিংসার ঘটনায় রিপোর্ট তলব করল কেন্দ্র। নবান্নের কাছে রামনবমীর সমস্ত হিংসার তথ্য চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রামনবমীর দিন দুই গোষ্ঠীর মধ্যে কেন সংঘর্ষ ঘটেছে তার কারন জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাছাড়া হিংসা রুখতে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, তাও নবান্নের কাছে জানতে চেয়েছে দিল্লি।শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার আধা সামরিক বাহিনী পাঠাতে রাজি বলে জানা গিয়েছে। উত্তপ্ত এলাকা গুলিকে রুট মার্চ করার জন্য জরুরী ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news