Breaking News
Home / TRENDING / করোনা সংক্রমণের জেরে নতুন প্রকল্প শুরু করবে না অর্থ মন্ত্রণালয়
Indian Minister of Commerce and Industry, Nirmala Sitharaman speaks during a joint press interaction btween US Secretary of State, John Kerry and Indian Minister of External Affairs, Sushma Swaraj after a meeting in New Delhi on August 30, 2016. / AFP / PRAKASH SINGH (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)

করোনা সংক্রমণের জেরে নতুন প্রকল্প শুরু করবে না অর্থ মন্ত্রণালয়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতিতে কোনও নতুন সরকারি প্রকল্প শুরু হবে না বলেই জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের জন্য যে অতিমারি দেখা দিয়েছে, তার মোকাবিলায় সরকারি রাজস্বের উপর অভূতপূর্ব চাপ বাড়ছে, বেড়ে চলেছে। কারণ, সংক্রমণ মোকাবিলাটাই এই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠেছে।’’ এই সময়ে কোন কোন প্রকল্পে ব্যয় বরাদ্দ করা হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সেটাও জানানো হয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ প্যাকেজ। তা ছাড়া, হালে ঘোষিত আত্মনির্ভর ভারত নীতিতে যে সব প্রকল্প রয়েছে, সেগুলিতে ব্যয় বরাদ্দ করা হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। এগুলি ছাড়া চলতি অর্থবর্ষে আর কোনও প্রকল্পে ব্যয় বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হবে না।

অর্থ মন্ত্রণালয়ের (Finance Ministry) বিবৃতিতে আরও বলা হয়েছে, “কোভিড ১৯ মহামারী রুখতে এই মুহূর্তে বিপুল অর্থের প্রয়োজন। জনজীবনকে স্বাভাবিক করতেও অনেক পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাই এই সময়ে সেগুলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। করোনা সংকট মোকাবিলার এই সময়ে নতুন কোনও প্রকল্প নয়। শুধুমাত্র করোনা পরবর্তী আত্মনির্ভর ভারত ও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ক্ষেত্রে অর্থের যোগান দেওয়া হবে।” বাজেটের আওতায় থাকা প্রকল্প, যেগুলির অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, সেগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। 

২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন (Lockdown) চলছিল। ফলে বন্ধ ছিল সমস্ত আর্থিক কার্যকলাপ। ফলে প্রভূত ক্ষতির মুখে পড়ছে দেশ। কাজহারা মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) বলেছেন, “অন্য মন্ত্রকগুলিকেও নতুন প্রকল্পের জন্য আবেদন জানাতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ প্যাকেজ ও আত্মনির্ভর ভারত প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ থাকবে। চলতি আর্থিক বছরে আর কোনও নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হবে না।” তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারীর জেরে আম জনতাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন। তাই পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে অর্থ বরাদ্দে বদল আনা হচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *