নীল বণিক:
রাজ্য প্রশাসন তথা রাজ্য নির্বাচন কমিশনকে ঘুরিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। শনিবার শহরের একটি বণিক সভার অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত। সেখানে তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ। আমি নিজে একটি সাংবিধানিক পদে থেকে আরেকটি সাংবিধানিক পদের কথা বলতে পারি না। তবে রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট নিয়ে সবটাই জানি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বলেন, মহেশতলাতেও উপনির্বাচন হয়েছে। সেই ভোট নিয়ে কিন্তু কেউ কোন অভিযোগ করতে পারেনি। এরপরেই তিনি রাজ্যের শাসক দলের রক্তচাপ বাড়িয়ে বলেন, দুহাজার উনিশে আমরা ভোট করাব। তখন কোনও রাজনৈতিক দলকে ভোটের নিরপেক্ষতা নিয়ে কথা বলতে দেব না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news