চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে বাইক নিয়ে বেরিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু পুলিশে কড়াকড়িতে সেই বাইকটি কেড়ে নেওয়াতে গায়ে আগুন লাগাল সে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আমবুরের আনন্দনগরে। ঘটনা প্রকাশ, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের কারণে করা লকডাউন ছিল ওই এলাকাতে। সত্ত্বেও ওই ব্যক্তি নিজের বাইকটি নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়। দেখামাত্রই বাইক থামিয়ে দেয় পুলিশ। কড়িকড়ি নিয়মে তাঁর থেকে বাইকের চাবি ও বাইক বাজেয়াপ্ত করে তামিলনাড়ুর পুলিশ।
পুলিশের সঙ্গে বচসা হয় তার। শেষমেষ পুলিশ বাজেয়াপ্ত করা বাইকটি ছাড়তে না চাইলে, ভাই থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মুগিলন নামের ওই ব্যক্তি। পরিস্থিতি দেখে পুলিশকর্মীরা বাঁচাতে যায় তাকে। কিন্তু বেশিরভাগ পুড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত করছে তামিলনাড়ু পুলিশ (Tamil Nadu Police)। পুলিশ মুগিলনের সঙ্গে বাড়াবাড়ি করেছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news