Breaking News
Home / TRENDING / সিবিআই বলছে তদন্তে ক্ষতি, মৃত্যুর জন্যে বক্সী দায়ী করলেন সিবিআইকেই

সিবিআই বলছে তদন্তে ক্ষতি, মৃত্যুর জন্যে বক্সী দায়ী করলেন সিবিআইকেই

নীল বণিক

তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর জন্য সরাসরি সিবিআইকে দায়ি করলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। নারদার মামলায় বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে মানসিক চাপ দিয়েছেন বলে অভিযোগ করেন সুব্রত বক্সী। তিনি জানান, সুলতান আহমেদ দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সিবিআইকে সেই কথা জানিয়েছিলেন তিনি। তা সত্ত্বে সিবিআই তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করেন। সুলতানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়ে সুব্রত বাবু বলেন, এবার তো প্রমান হল সত্যিই সাংসদের শরীর অসুস্থ ছিল।

তবে, সুলতান আহমেদের মৃত্যুর পর বড়সড় ধাক্কা খেতে পারে নারদা কাণ্ডের তদন্তে। কারণ ম্যাথু স্যামুয়েল প্রথম সুলতানের মাধ্যমেই এই স্ট্রিং অপারেশনের শুরু করেন। তাই সুলতানের মৃত্যুর পর নারদা তদন্ত কি ভাবে এগেবো এখন সেই রূপরেখাই তৈরি করতে ব্যস্ত সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, সুলতানের মৃত্যুর পরই দিল্লিতে তড়িঘড়ি বৈঠকে বসে সিবিআই নেতত্ব। এমনকি কলকাতার নিজাম প্যালেসেও কেন্দ্রীয় তদন্তকারীরা ‌বৈঠক সেরেছেন।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *