Breaking News
Home / TRENDING / রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নারদা কাণ্ডে সিবিআইয়ের নোটিস নবান্নের দুই দফতরে

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নারদা কাণ্ডে সিবিআইয়ের নোটিস নবান্নের দুই দফতরে

ওয়েব ডেস্ক:

নারদা কাণ্ডে নবান্নকে নোটিস সিবিআইয়ের। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত ও পরিবহন দফতরকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, নারদা কাণ্ডের তদন্তে গতি আনতে রাজ্য সরকারের পঞ্চায়েত ও পরিবহন দফতরের কিছু আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হতে পারে আগামী সপ্তাহেই সিবিআইয়ের জেরার মুখে পড়তে পারেন ওই দুই দফতরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, সামনের সপ্তাহে ওই আধিকারিকদের সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ করে নোটিস দিয়েছে সিবিআই। উল্লেখ্য, গতকাল নারদা মামলায় কলকাতা পুরসভার মেয়রকে চিঠি দিয়েছে সিবিআই।

সেই চিঠিতে পুরসভার ভিআইপি করিডরে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কারা দায়িত্বে থাকতেন, পুরসভার কাছ তা জানতে চায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। পাশাপাশি ৪ পুর আধিকারিককে  জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো পুরসভার তিন আধিকারিক সিবিআই দফতরে হাজিরা দেন শুক্রবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *