Breaking News
Home / TRENDING / হাথরসের ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

হাথরসের ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাথরস-কাণ্ডে (Hathrash Case) সিবিআই তদন্তের সুপারিশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttarpradesh Chief minister Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘‘ গোটা হাথরস-কাণ্ড খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।’’ এদিন হাথরসে মৃত দলিত তরুণীর বাড়িতে যান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তার কিছুক্ষণের মধ্যেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সিবিআই তদন্তের কথা জানিয়ে দেন।

গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের দাবি, তাঁরা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। এই নৃশংস গণধর্ষণের কথা জানাজানি হতেই দেশজুড়ে শুরু হয়ে যায় প্রতিবাদ। ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি উত্তরপ্রদেশ পুলিশ নির্যাতিতার মরদেহ পরিবারের সম্মতি ছাড়াই পুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। তাতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। সঙ্গে বৃহস্পতিবার হাথরস যাওয়ার পথে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে পুলিশি হেনস্থার প্রতিবাদে সোচ্চার হয় কংগ্রেস। শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন সহ মমতা বালা ঠাকুর, কাকলি ঘোষ দস্তিদার ও প্রতিমা মন্ডল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এমন সব ঘটনায় চাপ বাড়ছিল যোগী প্রশাসনের ওপর। শেষমেষ ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়ে যাবতীয় বিতর্কে বিরোধীদের জবাব দিতে চাইলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *