চ্যনেল হিন্দুস্থন ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জোর কদমে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই প্রথমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করল CBI । সূত্রের খবর, সমস্ত প্রশ্নের জবাবই নাকি এড়িয়ে গিয়েছেন অয়ন। তথ্যের খোঁজে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার কথাও ভাবছে সিবিআই। প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের করেছিল CBI । অয়ন সিল সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । তবে এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার হাতে নেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অয়ন শীলের বাড়িতে উদ্ধার করা নথির তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দেয় ইডি। ইডির সেই রিপোর্টে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। অয়ন শীলের বাড়িতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে বলে রিপোর্টে দাবি করেছে ইডি। উদ্ধার হওয়া নথিতে কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, টিটাগড়, বরানগর, কামারহাটি, হালিশহর, দক্ষিণ দমদম, উত্তর দমদমের মত একাধিক পুরসভার নাম রয়েছে বলেই জানা গিয়েছিল । ইডি এই রিপোর্ট জমা দেওয়ার পরই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বড় নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআই চাইলে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তও করতে পারে। কারণ তাঁর মতে, দুর্নীতির জাল অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে। তাই চাইলে ইডির রিপোর্টের সূত্র ধরে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে সিবিআই। তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিবিআই। এপ্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘পুর নিয়োগের তদন্ত করতে পারবে সিবিআই। এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে।’ যার জবাবে সিবিআইও জানায় যে, তারা তদন্ত করতে রাজি। সিবিআই বলে,’আদালত নির্দেশ দিলে এফআইআর দায়ের করে তদন্ত করতে রাজি।’ এরপরই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন সিল সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই। তাঁর পর এবার প্রথমবারের জন্য প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জিঞ্জাসাবাদ করে CBI ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news