Breaking News
Home / দেশ / BSNL-এ ২২ কোটির কারচুপির অভিযোগ

BSNL-এ ২২ কোটির কারচুপির অভিযোগ

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ দুর্নীতি ও বিপুল অঙ্কের আর্থিক কারচুপির অভিযোগ উঠল বিএসএনএলের সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে। প্রাক্তন জেনারেল ম্যানেজার-সহ মোট ২১জন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল, শুক্রবার এই মামলায় ২৫টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। ভারত সঞ্চার নিগম লিমিটেডের অসম সার্কলে এক প্রাক্তন জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, জোরহাট, শিবসাগর, গুয়াহাটি এবং অন্যান্য এলাকার চিফ অ্যাকাউন্ট অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, এক ঠিকাদারকে অপটিক্যাল ফাইবারের কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই ঠিকাদার কাজে কারচুপি করেন বলে অভিযোগ। তিনি নানা কারণ সামনে তুলে ধরে সংস্থার কাছে অতিরিক্ত টাকাও নেন। যে ঘটনায় যুক্ত ছিলেন ওই ২১ জন আধিকারিক। এর ফলে বিএসএনএলের প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে। রাস্তায় কেবল বসানোর কাজ দেওয়া হয়েছিল এক ঠিকাদারকে। প্রতি কিলোমিটারে ৯০ হাজার টাকা খরচের চুক্তি হয়েছিল। কিন্তু অভিযুক্ত আধিকারিকদের ষড়যন্ত্রে সেই খরচ পৌঁছে যায় প্রতি কিলোমিটার আড়াই লক্ষ টাকা। আর এই বিপুল কারচুপির জেরেই কমপক্ষে ২২ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে বিএসএনএল। ২১ জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের পরে তদন্তকারী আধিকারিকরা শুক্রবার অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং হরিয়ানায় অভিযুক্তদের অফিস, বাড়ি-সহ মোট ২৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে বলেও সিবিআইয়ের তরফে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *