ওয়েব ডেস্ক:
নয়াদিল্লি: সিবিআই কর্তার অপসারনে দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ। কং সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্বে ইতিমধ্যেই সিবিআই-এর সদর দপ্তরের সামনে বিক্ষোভে নেমেছে কংগ্রেস সমর্থকরা৷
মধ্যরাতে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস এই কর্মসূচী পূর্ব ঘোষিত৷ এই বিক্ষোভে তৃণমূল সাংসদরাও রাহুলের পাশে থাকছে।
সূত্রের খবর, লখনউয়ে ইতিমধ্যেই কংগ্রেসের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে৷ চন্ডীগড়ে বিক্ষোভ মিছিলে ছোঁড়া হয় জলকামান৷ কলকাতায় সোমেন মিত্রের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় আজ।
কংগ্রেসের বিক্ষোভে দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিল্লিতে পুলিশ রাহুল গাঁধীকে আটকালে তিনি পুলিশের ব্যারিকেডের ওপর উঠে পড়েন৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news