নিজস্ব সংবাদদাতা। সারদাকাণ্ডে সিবিআই ফের তলব করহল চিএশিল্পী শুভাপ্রসন্ন ও ব্যবসায়ী শিবাজি পাঁজাকে। মঙ্গলবার জানা গিয়েছে, এই দু’জনকে মুখোমুখি বসে জেরা করতে চান সিবিআই আধিকারিকরা। চলতি মাসের ৪ কিংবা ৫ তারিখে তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরা হতে বলা হয়েছে। ঘটনাচক্রে চিত্রকর শুভাপ্রসন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সিবিআই তলবের আগে পর্যন্ত শিবাজী পাঁজাও ছিলেন মমতার অত্যন্ত কাছের।
সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে কলকাতার একটি নামকরা গ্যালারিতে এর চিত্র প্রদর্শনী হয়েছিল হয়েছিল। সেখান থেকে চড়া দামে বিক্রি ছবি কিনেছিলেন বিভিন্ন চিটফান্ডে মাথারা। সেই বেচাকেনা সঙ্গে যুক্ত ছিলেন শিবাজি পাঁজা ও শুভাপ্রসন্ন। সম্প্রতি এমন কিছু নথি সিবিআইয়ের হাতে এসেছে। সেই ছবি কেনাবেচা সংক্রান্ত বিষয়ে জানতেই শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, কিছুদিন আগেও শুভাপ্রসন্নকে তলব করা হয়েছিল। সেবার সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। উল্লেখ্য, কিছুদিন আগেও রোজভ্যালিকাণ্ডে ব্যবসায়ী শিবাজি পাঁজাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান শিবাজি পাঁজা। এবার সারদাকাণ্ডে আবারও তলব করা হল তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news