Breaking News
Home / TRENDING / বাতিল ২০০০ টাকার নোট, বড়ো সিদ্ধান্ত নিলো RBI

বাতিল ২০০০ টাকার নোট, বড়ো সিদ্ধান্ত নিলো RBI

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। শুক্রবার অর্থাৎ ১৯ মে এমন বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তবে, ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হলেও, এখনই এই নোটকে অচল বলে ঘোষণা করা হচ্ছে না। কাজেই আপনার কাছে যদি ২০০০ টাকার নোট থেকে থাকে, সেই ক্ষেত্রে চিন্তার কিছু নেই। আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোট ব্যাঙ্কে জমা দিতে হবে।

তবে, ২০০০ টাকার নোট আর নতুন করে ছাপা হবে না এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যেই তা বাজার থেকে তুলে নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই অবশ্য এটিএম বা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট দেখা যায় না। এবার সরকারিভাবে এই নোট প্রত্যাহার করা হল। ২০১৬ সালে ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে পুরোনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে, নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। বর্তমানে ২০০০ টাকার নোটই ভারতের সবথেকে বেশি মূল্যের মুদ্রা নোট।

আরবিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য মূল্যের ব্যাঙ্কনোট পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ২০০০ টাকার ব্যাঙ্ক নোট চালু করার উদ্দেশ্য পূরণ হয়েছে। ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০০০ টাকা নোটের প্রায় ৮৯ শতাংশ ২০১৭ সালের মার্চের আগে ছাড়া হয়েছিল।

তাদের আনুমানিক আয়ু ৪ থেকে ৫ বছর, কাজেই এই নোটগুলি তাদের আয়ুষ্কালের শেষ পর্যায়ে রয়েছে। ২০১৮ সালের ৩১ মার্চ বাজারে সবথেকে বেশি ২০০০ টাকার নোট প্রচলিত ছিল। সেই সময় বাজারে চালু ২০০০ টাকার নোটগুলির সামগ্রিক মূল্য ছিল ৬.৭৩ লক্ষ কোটি টাকা। তা থেকে কমে ২০২৩ সালের ৩১ মার্চ চালু থাকা ২০০০ টাকার নোটগুলির মোট মূল্য দাঁড়িয়েছে ৩.৬২ লক্ষ কোটি টাকায়। বাজারে চালু সমস্ত ব্যাঙ্কনোটগুলির মাত্র ১০.৮ শতাংশ হল ২০০০ টাকার নোট। দেখা গিয়েছে যে ২০০০ টাকার নোট, সাধারণত লেনদেনের জন্য ব্যবহার করা হয় না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *