প্রসেনজিৎ ধরঃ
ভাড়া বাড়লেও তা দিতে রাজি নয় যাত্রীদের একাংশ। অপরপক্ষে বাস মালিকেরাও ছাড়ার পাত্র নয়। সব মিলিয়ে ধুন্ধুমার বাঁধল হাওড়ার আমতায়। অর্থাৎ রাজ্যের পরিবহণ মন্ত্রী বাস ভাড়া বাড়ালেও সেই বর্ধিত ভাড়া নিয়ে মেনে নেয়নি জনতা। যার জেরে বাস মালিক ও যাত্রীদের মধ্যে গোলমাল বাঁধছে এদিক-ওদিকে। যেমন ঘটনা ঘটল আমতায়। সেখানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার ছয়টি রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বাস ভাড়া বাড়ানো হয়েছে বলার পরেও বাস মালিকদের অভিযোগ, বর্ধিত ভাড়া দিতে চাইছেন না যাত্রীরা। এই নিয়েই বুধবার সকালে আমতা বাসস্ট্যান্ডে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি রুটের বাস চলাচল। বাস বন্ধের জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ রয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news