নিজস্ব সংবাদদাতা :
মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় ৩৬জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৯জনের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যালে। তবে বাস থেকে ছিটকে পড়ে কেউ তলিয়ে গিয়েছে কিনা তার জন্য তল্লাশি চালাবে এনডিআরএফের ডুবুরিরা। বাসটিকে নদী থেকে তুলতে ৩টি ক্রেনের সাহায্য নেওয়া হয়। মৃতদের নিকটাত্মীয়দের ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১লক্ষ ও কম আহতদের ৫০হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এদিকে উদ্ধারকাজ শুরু হতে দেরি হওয়ায় বিক্ষোভ দেখায় স্থানীয়েরা। ভাঙচুর করা হয় পুলিশ ও দমকলের গাড়ি। আগুন লাগানো হয় পুলিশ ভ্যানে। উত্তরবঙ্গ পরিবহণের এই বাসটি বহরমপুর পুরসভার অধীনে ছিল। দুপুরেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। মুর্শিদাবাদ মেডিক্যালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news