Breaking News
Home / TRENDING / আততায়ী শনাক্ত করতে সাধারণ মানুষের সাহাহ্য চাইছে জম্মু ও কাশ্মীর পুলিশ

আততায়ী শনাক্ত করতে সাধারণ মানুষের সাহাহ্য চাইছে জম্মু ও কাশ্মীর পুলিশ

নিজস্ব সংবাদদাতা:
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পুলিশ ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক শুজাত বুখারি হত্যার সন্দেহভাজনদের ছবি প্রকাশ্যে আনল। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া দুটি ছবিতে দেখা যাচ্ছে তিনজন মোটর সাইকেল আরোহী, যাদের মুখ ঢাকা। সাংবাদিক সম্মলনে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, ‘শ্রীনগর প্রেস এনক্লেভ এবং পুলিশের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে তদন্তে সাহাহ্য করুন।’
এদিন পুলিশ কন্ট্রোল রুমের বেশ কয়েকটি নম্বর দেওয়া হয়। যেখানে ফোন করে সন্দেহভাজনদের খবর দিতে পারে যে কেউ। পুলিশ আরও জানায়, যদি কেউ এ বিষয়ে সাহাহ্য করেন তবে তাঁর পরিচয় গোপন রাখা হবে।
উল্লেখ্য, বুধবার প্রেস কলোনি আবাসনের কাছে সন্ধ্যার ইফতারের কিছু সময় আগে ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক শুজাত বুখারিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় অজ্ঞাত পরিচয় আততায়ীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর আগেও তিন তিনবার বুখারিকে হত্যার চেষ্টা হয়েছিল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *