Breaking News
Home / TRENDING / অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। বুধবার দুপুরে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এমনিতেই সিওপিডির সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অক্সিজেনের জন্য বাড়িতেই সবসময় সিলিন্ডার রাখা থাকে বাড়িতেই। কিন্তু এদিন শরীর বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। এদিন তাঁর অসুস্থতার খবর পেয়ে বার্তা পাঠান কংগ্রেসের লোকসভার দলনেতা। বার্তায় অধীর চৌধুরী বলেছেন, “দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ বাবু অসুস্থ। বিষণ্ণ হলাম, দ্রুত ওনার আরোগ্য কামনা করি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *