Breaking News
Home / TRENDING / সংকট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের, সকালে আলোচনায় বসছে মেডিক্যাল বোর্ড

সংকট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের, সকালে আলোচনায় বসছে মেডিক্যাল বোর্ড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সংকটজনক অবস্থায় রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বৃহস্পতিবার সকাল দশটায় আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। বুধবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে দাঁড়ায় ৬২ এবং কার্বন-ডাইঅক্সাইডের মাত্রা দাঁড়ায় ৪২। চিকিৎসকদের মতে, সিওপিডি-র ক্ষেত্রে এই পরিস্থিতি বিরল নয়।

হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেব ভট্টাচার্যের জ্ঞান ছিল না। পরে গভীর রাতে সংজ্ঞা ফিরলেও তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে প্রবীণ সিপিএম (CPM) নেতার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে চলেছে মেডিক্যাল বোর্ড। দীর্ঘ দিন যাবৎ সিওপিডি সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার সন্ধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। উডল্যান্ডসে যান উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সদস্যদের কথা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *