Breaking News
Home / TRENDING / নিজের হাতে গড়া দলের হাতেই আঘাত পেলেন মুকুল, উগড়ে দিলেন ক্ষোভ

নিজের হাতে গড়া দলের হাতেই আঘাত পেলেন মুকুল, উগড়ে দিলেন ক্ষোভ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“পশ্চিমবঙ্গকে জঙ্গল রাজে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস।” বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডডার (JP Nadda) সঙ্গে আক্রান্ত হন মুকুল রায় (Mukul Roy)। তৃণমূল কর্মীদের ছোঁড়া থান ইটের আঘাতে হাতে গুরুতর চোট পান তিনি। সন্ধ্যায় আক্রান্ত হওয়ার ছবি দিয়ে নিজের ফেসবুক পেজে ক্ষোভ উগরে দেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি। চারটি ছবি দিয়ে মুকুল রায় লেখেন, “পশ্চিমবঙ্গকে জঙ্গল রাজে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আজ ভারতীয় জনতা পার্টির সভায় যাওয়ার পথে আমাদের ওপর বর্বরোচিত আক্রমণ নেমে আসে।” ক্ষোভের সুরে তিনি আরও লেখেন, “রক্তক্ষরণ আমার একার নয়, আমার এই রক্তক্ষরণ আসলে সমগ্র পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রতিচ্ছবি। যদি আমি রক্ত দিয়ে আমাদের রাজ্যে গণতন্ত্র স্থাপনা করতে পারি, তাহলে তাই করবো। তৃণমূল কংগ্রেস নামক দলটিকে সমূলে উৎখাত করুন। আসুন, আমরা সঙ্গবদ্ধ হয়ে লড়াই করি।”

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় থাকলেও মুকুল রায়কে কখনও সেভাবে সুর চড়াতে দেখা যায় না। দলের সর্বভারতীয় সভাপতি সহ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, সাধারণ সম্পাদক অনুপম হাজরা এবং বিজেপি কর্মীরা আক্রান্ত হন তৃণমূল কর্মীদের হাতে। নিজেও আঘাত পান মুকুল। সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও যাবতীয় রাগের কথা তুলে ধরেছেন প্রাক্তন রেলমন্ত্রী। প্রসঙ্গত, এদিন মঞ্চ থেকে নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, “তৃণমূলে থাকলে সারধা, নারদায় অভিযুক্ত। আর বিজেপি-তে রত্নগর্ভা। তদন্ত হলে দেখা যাবে কোথায় কি দাঁড়িয়ে।” ২০১৭ সালের ৩ নভেম্বর দল ছাড়ার পর থেকে তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে বৈরিতার সম্পর্ক মুকুলের। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) আক্রমণের পর সেই সম্পর্ক এদিনের আক্রমণের পর আরও তিক্ত হল বলেই মনে করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের একাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *