Breaking News
Home / TRENDING / বিএসএনএলে ধর্মঘট, আপনার ফোন ঠিক আছে তো!

বিএসএনএলে ধর্মঘট, আপনার ফোন ঠিক আছে তো!

নেহা চক্রবর্তী

সারা দেশ জুড়ে দু’দিন ধরে বনধের ডাক দিল বিএসএনএল কর্মীরা। ত্রিপুরা সহ সারা ভারতে প্রায় ২ লক্ষ কর্মী এই সরকারী সংস্থায় কাজ করেন। দু’দিন ব্যাপি এই বনধে স্বভাবতই ব্যাহত হবে বি এসএনএল টেলিকম পরিষেবা। কর্মীদের দাবী, ২০১৭ সালে বেতন সহ বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানির মধ্যে চলছিল নানান সমস্যা। তার উপর সরকারের তরফ থেকে জানান হয়, বিএসএনএলে থাকা ৭০০০০ টাওয়ার নিয়ে অন্য একটি কম্পানি গঠন করা হবে। যা টেলিকম পরিষেবা সরবরাহকারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন তাঁরা। তাঁদের আরও দাবি, তহবিলে অভাবের কারণে পরিষেবা দেওয়ার কাজ কঠিন হয়ে পড়েছে। এই রকম সময়ে এই ধরনের সিদ্ধান্ত পরিষেবার মান আরও খারাপ করবে বলে মনে করছেন তাঁরা। বিএসএনএল কর্মীদের সব ইউনিয়ন ও সংগঠন এই দাবিগুলিকে সমর্থন করে ধর্মঘটে সামিল হয়েছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *