Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় নির্দেশে চিনা সংস্থার ফোর জি টেন্ডার বাতিল করল বিএসএনএল

কেন্দ্রীয় নির্দেশে চিনা সংস্থার ফোর জি টেন্ডার বাতিল করল বিএসএনএল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিনের বিরুদ্ধে ভারতে ‘ডিজিটাল স্ট্রাইকে’র পর আবারো অর্থনৈতিক ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। বুধবার ভারতের টেলি যোগাযোগ বিভাগ বিএসএনএলের ফোর জি (BSNL- 4G) পরিষেবার আপগ্রেডের জন্য ডাকা দরপত্রও বাতিল করে দেওয়া হল। কেন্দ্রীয় সরকার বিএসএনএল-কে নির্দেশ দেয় দেশীয় পরিষেবা উন্নয়নের কোনও কাজে যেন চিনা কোনও সংস্থাকে বরাত না দেওয়া হয়। এমনকি তাদের সাহায্যও যেন না নেওয়া হয়। তাই বিএসএনএলে-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই ফোর জি পরিষেবা উন্নত করার জন্য যে চিনা সংস্থাকে টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল, তা বাতিল করা হল। প্রায় ৮ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল। পরিষেবা উন্নত করার জন্য যন্ত্রাংশ আসত চিন থেকে। কিন্তু তা বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, টিকটক, ভল্ট, ইউজার ব্রাউজার, জেনডার, শেয়ারইট, হ্যালো, সিএম ব্রাউজার, উইচ্যাট, ডিইউ প্রাইভেসি, ফোটো ওয়ানডার, ক্লিন মাস্টার, ক্যাম স্ক্যানার, ইউমিট, ইউভিডিও, নিউজডগ, ক্লাব ফ্যাক্টরি, লাইকি, বাইদু ম্যাপ, ক্ল্যাশ অফ কিংস, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার সহ চিনা অ্যাপ ভারতে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার দু’দিনের মধ্যে টেলি কমিউনিকেশন ক্ষেত্রে আরও বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। অনেকই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে চিনের ওপর মোদী সরকারের ‘ডিজিটাল স্ট্রাইক’ বলে আখ্যা দিয়েছিলেন। সেই ‘ডিজিটাল স্ট্রাইকে’র পর ছোট ছোট করে অর্থনৈতিক ক্ষেত্রে চিনকে শায়েস্তা করার কাজ কেন্দ্র শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে চিনা সংস্থার টেন্ডার বাতিল করে বিএসএনএল কর্তারা আশাবাদী, ভারতে তৈরি হওয়া যন্ত্রাংশ দিয়েই ফোর জি পরিকাঠামো ঢেলে সাজার কাজ করা যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *